ঢাকা, ০৩ আগস্ট, ২০২৬
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৭:২৪ এএম, ০২ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে : নাহিদ

প্রকাশিত : ০৭:২৪ এএম, ০২ আগস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় তা জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে একইসঙ্গে দলটি দাবি জানিয়েছে, ঘোষণাপত্রের সঙ্গে সঙ্গে জুলাই সনদেরও সাংবিধানিক স্বীকৃতি ও আইনি ভিত্তি থাকতে হবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, "জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হওয়া জরুরি। এর অধিকাংশ বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। বাস্তবায়নের পদ্ধতি নিশ্চিত হলেই আমরা তাতে স্বাক্ষর করব।"

তিনি আরও বলেন, "সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে না। পরে নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাই সনদের ভিত্তিতে এবং সেই ভিত্তিতেই নতুন সংসদ গঠিত হবে।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি।

এসময় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদি রাষ্ট্রব্যবস্থা এখনো টিকে আছে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হোক।”

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো কর্মকাণ্ড কিংবা জুলাইয়ের নাম ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com