ঢাকা, ০৩ আগস্ট, ২০২৬
মো.সাফায়েত রহমান আবির,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ :
প্রকাশিত : ০৪:৪৬ এএম, ২৬ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

গলাচিপায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশিত : ০৪:৪৬ এএম, ২৬ নভেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

মো.সাফায়েত রহমান আবির,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ :

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গলাচিপার কাজী মসজিদে আজ বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণে আধ্যাত্মিক আবহ তৈরি হয়।

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি কেন্দ্রীয়  জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব হাসান মামুন। দেশনেত্রীর সুস্থতার জন্য তিনি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। দোয়া মাহফিলে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য জাতির কাম্য।”

দোয়া ও মিলাদে আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। শেষে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com