ঢাকা, ১৫ মে, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৪ মে ২০২৬
Digital Solutions Ltd

ভারতে চিকিৎসার খবর ‘আওয়ামী গুজব’ দাবি সারজিস আলমের

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৪ মে ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সারজিস আলম সম্প্রতি ভারতে গিয়ে পিতার চিকিৎসা করিয়েছেন—এমন খবরকে ভিত্তিহীন ও “আওয়ামী গুজব” বলে দাবি করেছেন। বৃহস্পতিবার ভারতীয় একটি অনলাইন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তিনি সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান।

সারজিস আলম বলেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কখনো চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে ভারতে যাননি। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যমের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, “আমরা কোনো রাষ্ট্রের বিরোধী নই, ভারতেরও নই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের ভিত্তিতে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মাধ্যমে নয়।”

ভারতীয় রাজনীতি প্রসঙ্গ টেনে সারজিস অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলমানদের নিয়ে কিছু উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা দুঃখজনক। ধর্মীয় পরিচয়ের কারণে বিশ্বের যেকোনো স্থানে অন্যায়ের শিকার মানুষের পক্ষেই অবস্থান নেবেন বলেও উল্লেখ করেন তিনি।

সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠতে হবে। সীমান্ত হত্যা চলতে থাকলে স্বাভাবিক সম্পর্ক আশা করা কঠিন।”

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com