ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৩ আগস্ট ২০২৬

১৫ আগস্ট উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিউজ ডেস্ক :

১৫ আগস্ট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের মুখপাত্রের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবেদনশীল স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‌্যাব জানায়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বাহিনীটি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব তৎপর রয়েছে।

১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে জন্য প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে।

নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, নিজস্ব নেতৃত্বেই তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের জন্য এলাকাভিত্তিক কনট্যাক্ট, ইনফরমার ও সোর্স নিয়োগ করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতেও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী কিংবা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ যাতে না থাকে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com