ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৫৫ এএম, ১০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে

প্রকাশিত : ০৪:৫৫ এএম, ১০ আগস্ট ২০২৬
নিউজ ডেস্ক :

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে সফর

নিজস্ব প্রতিবেদক: ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন।

একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আমন্ত্রণেই এই সফরে এসেছে ভারতীয় প্রতিনিধি দল। তবে পরাগ জৈনের নেতৃত্বে প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দেশটির স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে।

ঢাকায় আসার আগে চীন সফর করেছিলেন ‘র’ প্রধান পরাগ জৈন। তবে তার চীন সফরের পর বাংলাদেশে আসার বিষয়ে এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com