ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:০৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে: রেজাউল করীম

প্রকাশিত : ০৮:০৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বর্তমান সরকারের সমালোচনা করেছেন চরমোনাই পীর রেজাউল করীম

নিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগের নির্বাচনে নানা প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছিলেন। তবে বর্তমান সরকারের সময়ে দেশের পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় আরও খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রেজাউল করীম।

তিনি বলেন, দেশে বর্তমানে দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তারা এমন কারও হাতে দায়িত্ব তুলে দিয়েছেন, যার ওপর আস্থা রাখা কঠিন।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, দলটির লোগো থেকে ‘আকিমুদ্দিন’ শব্দটি বাদ দেওয়ার ফলে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর নেই। তার মতে, এ কারণে জামায়াতকে আর ইসলামী দল হিসেবে অভিহিত করা যায় না।

তিনি আরও বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলামী ইসলামি বিধান অনুযায়ী দেশ পরিচালনার কথা স্পষ্টভাবে উল্লেখ করেনি। একই সময়ে দলটির আমিরও বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন।

বিদ্যুৎ সংকট নিয়ে জামায়াতের লংমার্চের সমালোচনা করে রেজাউল করীম বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে দলটি লংমার্চ করলেও পরে সংসদে তাদের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের তৈরি নয়। তাহলে বিপুল পরিমাণ জ্বালানি খরচ করে লংমার্চ করার প্রয়োজন কেন হলো—এ প্রশ্ন তোলেন তিনি।

বিএনপির প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করা হবে না। কিন্তু তাদের দাবি অনুযায়ী, ইতোমধ্যে সংসদে এমন আইন অনুমোদন করা হয়েছে।

রেজাউল করীম বলেন, শরিয়াবিরোধী আইন থেকে সরকার সরে না এলে তারা প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com