ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পার্সেল খুলে মিলল গোবর

প্রকাশিত : ০৬:১৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে পার্সেলে গোবর পাওয়ার অভিযোগ করেছেন গ্রেটার নয়ডার এক যুবক।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের গ্রেটার নয়ডায় অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে বিপাকে পড়েছেন এক যুবক। প্রায় ২ হাজার রুপি মূল্যের পণ্য অর্ডার করে পার্সেল হাতে পাওয়ার পর সেটি খুলে ভেতরে ডিভাইসের পরিবর্তে গোবর দেখতে পান তিনি।

ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার দনকৌর থানা এলাকায়। ভুক্তভোগী যুবকের নাম আকাশ নগর। তিনি জানান, নিজের কাজের প্রয়োজনে কয়েক দিন আগে একটি ওয়েবসাইট থেকে ১ হাজার ৯৯৯ রুপি মূল্যের একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন। পণ্যটির পুরো মূল্যও তিনি আগেই অনলাইনে পরিশোধ করেন।

গত সোমবার বিকেল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তাঁর বাড়িতে পৌঁছায়। অর্ডার করা পণ্য হাতে পাওয়ার পর আগ্রহ নিয়ে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান আকাশ। বাক্সের ভেতরে অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে পাওয়া যায় গোবর।

অনলাইনে কেনাকাটার নামে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি দ্রুত সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ করেন। একই সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে ওয়েবসাইটের মাধ্যমে পণ্যটি বুক করা হয়েছিল, সেটির সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি অর্থপ্রদানের লেনদেনের তথ্য এবং পার্সেল পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত কুরিয়ার চেইনও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, এ ধরনের প্রতারণা এড়াতে অনলাইন ক্রেতাদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পণ্য কেনার ক্ষেত্রে পরিচিত ও যাচাইকৃত প্রতিষ্ঠান বা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা উচিত। পাশাপাশি তৃতীয় পক্ষের অপরিচিত বিক্রেতার কাছ থেকে পণ্য কেনার আগে বিক্রেতার পরিচয়, ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা এবং অর্থপ্রদানের নিরাপত্তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com