ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠী
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ফের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তাঁর বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি সম্প্রতি দিল্লিতে এসেছিলেন।
বিক্ষোভ ঘিরে আটক হওয়া অন্যদের মতো ধ্রুব রাঠীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয়েছিল। অন্যদের অধিকাংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠীকে কিছু সময় বেশি আটক রাখা হয়।
এদিকে দিল্লিতে পৌঁছানোর পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে পুলিশ। ধ্রুব রাঠীকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা (শান্তি বজায় রাখার জন্য মুচলেকা নেওয়া) এবং ১৭০ ধারা (আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে গ্রেপ্তার) অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com