ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:২২ এএম, ০৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

দ্রুত ইমাম মাহদীর আগমন হোক: মোজতবা খামেনি

প্রকাশিত : ০২:২২ এএম, ০৯ অক্টোবর ২০২৬

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তায় মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত অঞ্চল পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদির দোয়া ও আশীর্বাদে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বাড়াতে পুলিশ সদস্যরা ভবিষ্যতেও সফল হবেন।

ইরানের বিরুদ্ধে পরিচালিত দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের প্রসঙ্গ তুলে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সামনের সারির সদস্যদের লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা করেছে। তবে এসব হামলা সত্ত্বেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন মোজতবা খামেনি। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মানবসম্পদ, হার্ডওয়্যার ও সফটওয়্যারের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com