ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:৩০ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে পাকিস্তান যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত : ১২:৩০ এএম, ০৬ অক্টোবর ২০২৬

পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৬ অক্টোবর) ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে তার।

সোমবার (৫ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে গুতেরেস পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতামূলক প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের ক্ষেত্রে ইসলামাবাদের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে আলোচনায় সহায়তার ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ হবে গুতেরেসের এই সফরে।

সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব।

এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যার সময় পাকিস্তান সফর করেছিলেন আন্তোনিও গুতেরেস। সেটিই ছিল তার সর্বশেষ পাকিস্তান সফর।

সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com