ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৪৬ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ০৬ অক্টোবর ২০২৬

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চুনারুঘাট থানার এএসআই অতনু বণিককে প্রত্যাহার করা হয়েছে।

নিউজ ডেস্ক :

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, মামলা-সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার দৃশ্য ভিডিওটিতে দেখা যায়। মঙ্গলবার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাদের নির্দেশে এএসআই অতনু বণিককে থানা থেকে প্রত্যাহার করা হয়।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনি একটি সভা শেষে ভিডিওটি দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি প্রায় ছয় মাস আগের। পরে ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হলে তারা অতনু বণিককে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অতনু বণিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এর আগে সোমবার একই থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের ঘুষ-সংক্রান্ত মন্তব্যের একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে ঘুষ নেওয়া নিয়ে মন্তব্য করতে শোনা যায়। এরপর তাকেও থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

একই থানার দুই এএসআইকে ঘিরে পরপর এমন অভিযোগ ও ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে পুলিশের কার্যক্রম ও ভাবমূর্তি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com