ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা :
প্রকাশিত : ০৩:৩৭ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন অসম্ভব নয়, দায় স্বীকার করতে হবে: জাহেদ উর রহমান

প্রকাশিত : ০৩:৩৭ এএম, ০৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

নিজস্ব সংবাদদাতা :

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ প্রক্রিয়া শুরু করতে হলে আওয়ামী লীগকেই নিজেদের দায় স্বীকার করে প্রথমে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশের নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়; বরং এমন উদ্যোগ হলে তা ইতিবাচক হতে পারে।

তবে পুনর্মিলনের আগে এর মৌলিক ভিত্তি ও শর্ত কী হবে, তা স্পষ্ট করা জরুরি বলে মনে করেন তিনি।

তিনি বলেন, কেউ যদি রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে চান এবং মনে করেন এটি ভালো একটি পদক্ষেপ, তাহলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পুনর্মিলন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি সম্ভব হলে এ নিয়ে আরও আলোচনা হতে পারে।

পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে।

তিনি আরও বলেন, শুধু আলোচনার মাধ্যমে রিকনসিলিয়েশন শুরু করলেই হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত এবং দুই পক্ষের অবস্থান স্পষ্ট হওয়া জরুরি। আওয়ামী লীগ এ বিষয়ে এগিয়ে এলে রাজনৈতিক পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com