পুত্রবধূকে চাকরি দেওয়ার দাবিতে বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশ দিয়ে বেরিকেড দেওয়া হয়েছে।
রাজশাহীর পুঠিয়ায় পুত্রবধূকে চাকরি না দেওয়ার অভিযোগে একটি বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশ দিয়ে বেরিকেড ও শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক জমিদাতার বিরুদ্ধে। একই সঙ্গে বিদ্যালয়ের মাঠ ও সীমানাপ্রাচীরের ভেতরে জোর করে কলাগাছ রোপণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযুক্ত আজাদ আলীর দাবি, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দেওয়ার সময় তার ছেলে ও পুত্রবধূকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দেওয়া হয়নি।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, জমি রেজিস্ট্রি নেওয়ার পর আজাদ আলীর প্রথম পুত্রবধূকে বিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছিল। তিনি ২০২২ সালে মারা যান। পরবর্তীতে আজাদ আলীর ছেলে দ্বিতীয় বিয়ে করলে নতুন পুত্রবধূকেও মাধ্যমিক শাখায় কেরানি পদে নিয়োগ দেওয়ার জন্য বিদ্যালয়ের রেজুলেশন পাস করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এরপরও আজাদ আলী আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এদিকে বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি এবং শিক্ষকদের কার্যালয়ে তালা ঝোলানোর কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বিদ্যালয়ের মাঠ ও সীমানাপ্রাচীরের ভেতরে কলাগাছ রোপণের ঘটনাও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, পেছনের কারণ যা-ই হোক না কেন, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে না। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com