ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৯ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধে গোসল, বোয়ালমারীর জুলেখার ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৬:১৯ এএম, ০২ অক্টোবর ২০২৬

মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করছেন জুলেখা বেগম।

নিউজ ডেস্ক :

ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম (৪৬) নামে এক নারী। মেয়েকে নির্যাতনের হাত থেকে মুক্ত করার ‘ওয়াদা’ পূরণ করতেই তিনি এ কাজ করেছেন বলে জানিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রায় পাঁচ কেজি দুধ দিয়ে গোসলের এ ঘটনা ঘটে।

জুলেখা বেগম চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে সুমন শেখের (৩২) প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়।

মনিরার অভিযোগ, তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তাকে মারধর করতেন। এ কারণে তিনি স্বামীর সঙ্গে সংসার করতে পারছিলেন না।

মনিরা খাতুন বলেন, ‘আমার স্বামী নেশা করে আমাকে প্রতিদিন মারধর করে। যার কারণে তার সঙ্গে সংসার করতে পারলাম না।’

তবে মনিরার স্বামী সুমন শেখ তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

ঘটনার ভিডিওর সত্যতা নিশ্চিত করে জুলেখা বেগম বলেন, প্রায় ১৪ বছর আগে তিনি মেয়েকে সুমন শেখের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জুলেখার ভাষ্য, কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে মেয়েকে তালাকের প্রক্রিয়ায় স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনেন। এরপর শুক্রবার সকালে মেয়েকে নিয়ে আসার পর দুধ দিয়ে গোসল করে নিজের দেওয়া ‘ওয়াদা’ পূরণ করেছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com