রুমিন ফারহানাকে নিয়ে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি নাদিয়া পাঠান পাপন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের ‘দায়িত্ব’ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা পালন করছেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানাকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।
নাদিয়া পাঠান পাপন বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর ধরে জিয়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা ও বক্তব্য দিয়েছেন। এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পোশাক নিয়েও তিনি মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন পাপন।
তার ভাষ্য, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সেই কর্মকাণ্ডের ‘দায়িত্ব’ রুমিন ফারহানা পালন করছেন।
রুমিন ফারহানার রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে পাপন বলেন, কোনো প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে। তবে ব্যক্তিগতভাবে অশালীন মন্তব্য করা গ্রহণযোগ্য নয়।
রুমিন ফারহানা তারেক রহমানকে ‘অপুষ্টিতে ভুগছেন’ বলে মন্তব্য করেছেন—এমন দাবি করে পাপন প্রশ্ন করেন, ‘তিনি কি তারেক রহমানের পার্সোনাল ডাক্তার?’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রুমিন ফারহানার বক্তব্যের প্রসঙ্গও টানেন পাপন। তিনি বলেন, যে কোনো নাগরিক দেশের বাইরে যেতে পারেন এবং দেশে ফিরতেও পারেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি ও সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্য রয়েছে।
রুমিন ফারহানার ‘বাবা-দাদার রাজনীতি থেকে বেরিয়ে আসা’ সংক্রান্ত বক্তব্যেরও সমালোচনা করেন পাপন। এ সময় তিনি রুমিন ফারহানাকে নিয়ে ব্যক্তিগত মন্তব্যও করেন।
অনুষ্ঠানে বেকিনগর গ্রামের বিভিন্ন সমস্যা ও স্থানীয়দের দুর্ভোগের কথা তুলে ধরা হয়। স্থানীয়দের অভিযোগ, ব্যারিস্টার রুমিন ফারহানা বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি।
অনুষ্ঠানে বক্তারা এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্থানীয় উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল হক নিয়াজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান উদ্দিন, বিজয়নগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সায়েদ খন্দকার, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী এমরান, ইউনিয়ন বিএনপির সদস্য ও চান্দুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com