ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:০৫ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

তারেক রহমানের নির্দেশে এমপি পদ ছাড়ছেন ফেরদৌসী মিষ্টি

প্রকাশিত : ০৪:০৫ এএম, ০১ অক্টোবর ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

নিউজ ডেস্ক :

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে মিষ্টি রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তার বিরুদ্ধে পদত্যাগের নির্দেশনা নিয়ে আলোচনা হলেও তিনি তখন এমন কোনো নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেছিলেন।

রাড্ডা সেন্টারের ঘটনার পর গত বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

মিষ্টির পদত্যাগের সিদ্ধান্তটি রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলের সাম্প্রতিক সাংগঠনিক পদক্ষেপের ধারাবাহিকতায় এসেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com