ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৩৯ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন প্রধানমন্ত্রীর নির্দেশে: রাশেদ খাঁন

প্রকাশিত : ০৪:৩৯ এএম, ০১ অক্টোবর ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়—এ ঘটনাটি তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি দাবি করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যদি তাকেও পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে ‘ছোট্ট মেয়ে মরিয়মের’ মৃত্যু হয়তো ঠেকানো সম্ভব হতো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অপকর্মের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে।

দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীর নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, কোনো ব্যক্তির অপরাধের কারণে সরকারের উদ্যোগ ও ভালো কাজ ম্লান হতে দেওয়া হবে না।

গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও ভেঙে ফেলা হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য এখানে পাওয়া যায়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com