ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:০৯ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

চলন্ত বাসে সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘আনাস হাসান’

প্রকাশিত : ০৫:০৯ এএম, ০১ অক্টোবর ২০২৬

চলন্ত বাসে জন্ম নেওয়া নবজাতক ‘আনাস হাসান’ ও তার মা আবিদা বেগম।

নিউজ ডেস্ক :

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’-এর চলন্ত বাসে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামে এক নারী। বাসের নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। এদিকে নবজাতকের জন্য আজীবন বিনা ভাড়ায় বাসে যাতায়াতের ঘোষণা দিয়েছে বাস কর্তৃপক্ষ।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে রংপুরের মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রসূতির বাড়িতে গিয়ে নবজাতকের জন্য উপহারসামগ্রী পৌঁছে দেন বাসটির সুপারভাইজার মজনু মিয়া।

স্বজনরা জানান, অন্তঃসত্ত্বা আবিদা বেগমকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের উদ্দেশে বাসে রওনা হন। টিকিট কাটার সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, সন্তান প্রসবের আরও প্রায় ২০ দিন বাকি।

তবে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে ভোররাত ৩টার দিকে আবিদার প্রসববেদনা ওঠে। পরে বাস থামিয়ে সেখানে থাকা এক অভিজ্ঞ ধাত্রীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করানো হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ থাকায় বাসের সুপারভাইজার অন্য যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

ঘটনার খবর পেয়ে ‘আনাস এন্টারপ্রাইজ’-এর মালিক আলহাজ দিপু নবজাতক ও তার পরিবারের জন্য বিশেষ উপহার পাঠানোর ব্যবস্থা করেন। বুধবার সুপারভাইজার মজনু মিয়া প্রসূতির বাড়িতে গিয়ে দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেন।

মজনু মিয়া বলেন, ঘটনার পর বিষয়টি বাসের মালিককে জানানো হলে তিনি খুবই আনন্দিত হন। নবজাতকের জন্য আজীবন এবং সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার মায়ের জন্য বাসে বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসূতির বাবা আবেদ আলী বলেন, চিকিৎসকের হিসাব অনুযায়ী মেয়ের সন্তান প্রসবের আরও প্রায় ২০ দিন বাকি ছিল। তাই তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যেই নাতির জন্ম হওয়ায় তারা এটিকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন। বাসে জন্ম নেওয়ার কারণে ভালোবেসে শিশুটির নাম ‘আনাস হাসান’ রাখা হয়েছে।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। বর্তমানে মা আবিদা বেগম ও নবজাতক আনাস হাসান দুজনেই সুস্থ আছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com