পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ। ছবি: সংগৃহীত
রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে মাহাবুরের ছেলে হাসানুর রহমানের (২২) বিয়ে হয়। সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। শুক্রবার রাতে তার শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে হাসানুরদের বাড়িতে আসেন।
এ সময় তাদের আপ্যায়ন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাহাবুর তার ছেলে হাসানুরকে চড় মারেন বলে জানা গেছে। এতে ক্ষুব্ধ হয়ে হাসানুর ধারালো চাকু দিয়ে বাবার বুকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
পরে গুরুতর আহত মাহাবুরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে হাসানুর পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com