এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে হারে কর্মকাণ্ড শুরু হয়েছে, কিছুদিন পর বিএনপিই বিএনপির জীবন নেবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, ‘যে হারে শুরু করেছে...কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নেবে!’
বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে তিনি লুটপাট, জমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার মতো কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।
এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘তৈরি হচ্ছে নতুন হাওয়া ভবন, বাপের ব্যাটারা লুটপাট করছে হাজার কোটি টাকা। মাঝখান দিয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে সবকিছুর দাম বাড়িয়ে!’
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com