ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:০৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না: হামীম

প্রকাশিত : ০৩:০৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেখ তানভীর বারী হামীম। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সাবেক ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার কথা বলেছেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শেখ তানভীর বারী হামীম লেখেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের (নিষিদ্ধ) কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা এ দেশের শত্রু।’

তিনি আরও লেখেন, ‘ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।’ তবে পোস্টে তিনি কোন আনাসকে বোঝাচ্ছেন, তা উল্লেখ করেননি।

তানভীর বারী হামীমের ভাষ্য, সাবেক ও বর্তমান ছাত্রলীগের প্রতি সমর্থন বা সহানুভূতি শুধু ‘বিকৃত মনস্তাত্ত্বিকতার’ অধিকারী ব্যক্তিরাই দেখাতে পারেন। একই সঙ্গে কোনো দেশপ্রেমিক ও মেধাবী মানুষ যেন হয়রানির শিকার না হন, সে কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনাও করেন হামীম। তিনি তাদের ‘দেশপ্রেমিকতার পরিচয়’ দেওয়ার আহ্বান জানান এবং জুলাইয়ের আন্দোলনে নিহতদের রক্তের সঙ্গে ‘বেইমানি’ না করার কথা বলেন।

অতীতের রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।’

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com