ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জুনাগড়ে বাড়ির কাছে চিতাবাঘের হামলায় ৬ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জুনাগড়ে চিতাবাঘের হামলায় ছয় বছরের শিশুর মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের গুজরাটের জুনাগড় জেলার মেনদারদা তালুকার দেদকিয়ালি গ্রামে চিতাবাঘের হামলায় প্রিশা সোলাঙ্কি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় চিতাবাঘটি তাকে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাড়ির উঠানে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল প্রিশা। এ সময় ঝোপের আড়াল থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে তার ওপর হামলা চালায়। পরে শিশুটিকে টেনে কাছের জঙ্গলের দিকে নিয়ে যায় প্রাণীটি। ঘটনাটি দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়।

প্রায় এক ঘণ্টা পর কাছের জঙ্গল থেকে প্রিশার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর কাকা কেতন সোলাঙ্কি জানান, বাড়ির কাছেই এ হামলার ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধরা পড়েছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআইও তাদের এক্স হ্যান্ডলে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।

হামলার পর চিতাবাঘটিকে ধরতে বন বিভাগের পক্ষ থেকে এলাকায় খাঁচা বসানো হয়েছে বলে জানা গেছে। বাড়ির কাছেই শিশুর ওপর হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com