ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

উত্তর গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত

প্রকাশিত : ০২:৪৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তর গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহতের খবর।

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় দুই রিজার্ভ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত দুজনই স্টাফ সার্জেন্ট পদমর্যাদার সেনা।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, নিহতরা হলেন হার হালুৎজের বাসিন্দা ২৪ বছর বয়সী নাদাভ কালি এবং জেরুজালেমের বাসিন্দা ২৩ বছর বয়সী ওফির মোয়ালেম।

তবে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর একটি বিস্ফোরকবাহী ড্রোন বিস্ফোরিত হয়ে ওই দুই সেনার মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি দ্বিতীয় দফায় উড্ডয়নের সময় সেনাচৌকির ভেতরে বিধ্বস্ত হয়। পরে সেনারা সেটির কাছে গেলে ড্রোনটি বিস্ফোরিত হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী সব ধরনের ড্রোন পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিশ্চিত করতে ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্ত চলছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com