ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:০৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ছয় বিজেএসের পাঁচটিতেই প্রথম রাবির শিক্ষার্থী

প্রকাশিত : ০৪:০৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

১৮তম বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। সর্বশেষ ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে পাঁচটিতেই মেধাতালিকার শীর্ষস্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। তার এই সাফল্যের মধ্য দিয়ে আবারও বিজেএস পরীক্ষার শীর্ষস্থান ফিরে পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রকাশিত ফলাফল বিশ্লেষণ অনুযায়ী, ১৩তম থেকে ১৮তম—এই ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে ১৩তম, ১৪তম, ১৫তম ও ১৬তম পরীক্ষায় টানা প্রথম হন রাবির শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া প্রথম হওয়ায় রাবির টানা চারবার শীর্ষে থাকার ধারায় ছেদ পড়ে। ১৮তম পরীক্ষায় সিয়ামের সাফল্যের মাধ্যমে আবারও শীর্ষস্থান দখল করে রাবি।

১৩তম বিজেএসে প্রথম হন রাবির শিউলী নাহার। ১৪তম পরীক্ষায় প্রথম হন সুমাইয়া নাসরিন। ১৫তম বিজেএসে শীর্ষস্থান অর্জন করেন আশিক-উজ-জামান এবং ১৬তম পরীক্ষায় প্রথম হন নুসরাত জেরিন জেনি।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে ১৮তম বিজেএসে প্রথম হওয়া আরিফুল করিম সিয়াম বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করেছেন। তার মতে, বিজেএসের প্রস্তুতির দীর্ঘ সময়ে ধৈর্য ধরে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রস্তুতির সময় প্রতিদিন একই রকম ফল পাওয়া যাবে না। কখনো ঘাটতি থাকবে, আবার কখনো ভালো হবে। তবে নিয়মিত পড়াশোনা ও পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করে নিতে হবে।

রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আনজু সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ ২০০ জনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হওয়া বিশ্ববিদ্যালয়টির জন্য গর্বের বিষয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com