ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে সুমরি বেগম (৬২) ও তাঁর পাঁচ বছর বয়সী নাতনি আদিবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে যায় শিশু আদিবা। এ সময় ঝোপের মধ্যে থাকা একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। শিশুটির চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে যান তার নানি সুমরি বেগম। এ সময় ভিমরুলের দল তাকেও আক্রমণ করে।
ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আদিবা। পরে আহত সুমরি বেগমকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সুমরি বেগমের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।
নানি-নাতনির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com