ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গফরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

গফরগাঁওয়ে মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুরের পরের দৃশ্য। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পাঁচ আসামির বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালীবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ লোকজন মামলার আসামি শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুলের (২২) বাড়িতে ভাঙচুর শুরু করেন। এ সময় টিনের বসতঘরের বেড়া ও চালের টিন খুলে পাশেই স্তূপ করে রাখা হয়।

ভাঙচুরের সময় স্থানীয় কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে ঘরের মালামালও নিরাপদে সরিয়ে রাখার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলে। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, ওই ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়িঘরে ভাঙচুর করেছে বলেও জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ডাকাতির সময় ওই পরিবারের নবম শ্রেণির এক কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখা হয়। পরে তার সামনে তার মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চর কালীবাড়ি এলাকায় আসামিদের বাড়িঘরে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com