শৈলকুপায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু।
ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে মরিয়ম।
সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে মায়ের পাশে একই ঘরে ঘুমিয়ে পড়ে সে। মধ্যরাতে কোনো একসময় বিষধর সাপ তাকে কামড় দেয় বলে পরিবারের ধারণা। ঘুমন্ত থাকায় তখন বিষয়টি কেউ বুঝতে পারেননি।
ভোররাতে মরিয়মের শারীরিক অসুস্থতা ও তীব্র যন্ত্রণা শুরু হলে সে কান্নাকাটি করতে থাকে। পরে স্বজনরা তার শরীর ও পায়ে কামড়ের চিহ্ন দেখতে পান এবং সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেন।
এরপর দ্রুত মরিয়মকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শুরুর পর তার মৃত্যু হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com