ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:০৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ছোটবোনকে বাঁচাতে গিয়ে লেকে ডুবে কিশোরীর মৃত্যু

প্রকাশিত : ০৭:০৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

ছোটবোনকে বাঁচাতে গিয়ে লেকে ডুবে কিশোরীর মৃত্যু। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ছোটবোনকে বাঁচাতে গিয়ে লেকের পানিতে ডুবে আমেনা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একসত্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই এলাকার মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পতির বড় মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আমেনা ও তার ছোটবোন বাড়ির পাশের একটি লেকে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ছোটবোন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য আমেনা পানিতে এগিয়ে গেলে তিনিও ডুবে যান।

ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা দ্রুত লেকে নেমে দুই বোনের সন্ধানে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com