ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় শেয়াল কামড়াচ্ছিল, প্রত্যক্ষদর্শীর দাবি

প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মো. আরিফুল ইসলাম জানান, সকাল থেকেই তারা অপ্রতিমকে খুঁজছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জঙ্গলের মধ্যে একটি শিশুর মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপ্রতিমকে পড়ে থাকতে দেখেন। এ সময় একটি শেয়াল তার শরীরে কামড়াচ্ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রতিমের সঙ্গে ওই ব্যক্তিকে দেখা গেছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ-প্রশাসনের লোকজন বিভিন্ন এলাকায় তার সন্ধানে তল্লাশি চালান।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে পশ্চিম সানন্দার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com