মাদক সেবনের অভিযোগে আটক দুই যুবককে দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়।
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কার করানো হয়েছে।
আটক দুজন হলেন—সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের মোহাম্মদ সাকিব (৪০) ও আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাহেদ আলম (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো সংলগ্ন জসিম ব্রিক ফিল্ড এলাকায় মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে সাবেক ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা তাদের বক্তারমুন্সী বাজারে নিয়ে যান।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তাদের আটক করা হয়। পরে সচেতনতা তৈরির উদ্দেশ্যে দীর্ঘদিন অপরিষ্কার থাকা পুকুরটি পরিষ্কারের কাজে তাদের নিয়োজিত করা হয়।
দাউদুল ইসলাম মিনার বলেন, ব্রিক ফিল্ডে দুই ব্যক্তি গাঁজা সেবন করছেন এমন খবর পেয়ে স্থানীয়দের নিয়ে সেখানে গিয়ে তাদের আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে পরে তাদের দিয়ে পুকুরটি পরিষ্কার করানো হয়েছে। একই ধরনের কর্মকাণ্ডে আর না জড়াতে তাদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com