নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।
নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাধনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মণ্ডলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. সাইদুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২২) এবং মৃত আহাদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাধনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com