ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১০:২৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জিন্নাহসহ পাকিস্তানের কয়েক নেতার সমাধিতে বাংলায় জন্ম-মৃত্যুর তারিখ

প্রকাশিত : ১০:২৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের করাচিতে মাজার-ই-কায়েদে মুহাম্মদ আলী জিন্নাহর সমাধি।

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও দেশটির তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিস্থল মাজার-ই-কায়েদ দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। করাচিতে অবস্থিত ইতালিয়ান শ্বেত মার্বেলে নির্মিত এই সমাধিসৌধে উর্দুর পাশাপাশি বাংলা হরফেও জিন্নাহর জন্ম ও মৃত্যুর তারিখ খোদাই করা রয়েছে।

শুধু জিন্নাহর সমাধিতেই নয়, পাকিস্তানের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার কবরেও বাংলা বর্ণমালার ব্যবহার দেখা যায়। তাঁদের মধ্যে রয়েছেন জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, সাবেক প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং সাবেক যোগাযোগমন্ত্রী সরদার আবদুর রব নিশতার।

এসব নেতার সমাধিতে তাঁদের নাম, জন্মতারিখ ও মৃত্যুর তারিখ বাংলা বর্ণমালায় খোদাই করা হয়েছে।

করাচি শহরের কেন্দ্রস্থলে প্রায় ৬১ একর জায়গাজুড়ে মাজার-ই-কায়েদ কমপ্লেক্স গড়ে উঠেছে। এটি পাকিস্তানের অন্যতম জাতীয় প্রতীক হিসেবে পরিচিত। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই সমাধিস্থলে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মাজারে ২৪ ঘণ্টা গার্ড অব অনার দেওয়া হয়। প্রতি চার মাস পর পর পাকিস্তানের সেনা, নৌ ও বিমানবাহিনী পালাক্রমে এই দায়িত্ব পালন করে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং এক সাবেক শিক্ষার্থীর ছবিটি ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে। ডাকসু কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা ভাষার বিরুদ্ধে জিন্নাহর ঐতিহাসিক অবস্থান তুলে ধরতেই ছবিটি প্রদর্শন করা হয়েছিল।

তবে ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিক হলো—বাংলাকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করা জিন্নাহসহ পাকিস্তানের কয়েকজন শীর্ষ নেতার সমাধিতে তাঁদের জন্ম ও মৃত্যুর তারিখ বাংলায় খোদাই করা রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com