নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে কার্যক্রম শুরু করেছে র্যাব।
বিলুপ্ত ঘোষণার পর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামেই বাহিনীর সব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে আমরা সব কাজ শুরু করেছি।’
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বাহিনীর নতুন লোগো ব্যবহার করা হয়। সেখানে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা থাকলেও লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।
২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র্যাব গঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনার জন্য বাহিনীটি আলোচিত হলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখে পড়ে।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি।
এর ধারাবাহিকতায় র্যাবের কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে এসআরবি নামে নতুন বাহিনী হিসেবে কার্যক্রম চালু করেছে সরকার।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com