ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:১২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ডেঙ্গু পরীক্ষা নিয়ে জানতে চাওয়ায় হাসপাতালে নারীকে মারধরের অভিযোগ

প্রকাশিত : ০৮:১২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নারীকে মারধরের অভিযোগ।

নিউজ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হয় কি না জানতে গিয়ে এক নারী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

আহত নারী কানিজ আফরোজ (৪০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান এলাকার বাসিন্দা। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।

কানিজ আফরোজের অভিযোগ, ছেলের ডেঙ্গু পরীক্ষা করানোর বিষয়ে জানতে তিনি হাসপাতালের বহির্বিভাগে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ও তার ছেলেকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তারা তাকে গালাগাল করেন এবং হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে ওই ব্যক্তিরা প্লাস্টিকের পাইপ ও রডসহ বিভিন্ন জিনিস দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন কানিজা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

কানিজা আফরোজ বলেন, তিনি শুধু হাসপাতালে সিবিসি পরীক্ষা করা হয় কি না জানতে চেয়েছিলেন। কিন্তু তাকে জানানো হয়, সেখানে পরীক্ষা হয় না এবং ক্লিনিকে যেতে হবে। তিনি যেতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

হাসপাতালে কথিত দালালদের দৌরাত্ম্যের অভিযোগও করেন কানিজা। তার দাবি, এসব ব্যক্তি রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে কোনো হাসপাতাল কর্মচারী না থাকায় এবং কেউ এগিয়ে না আসায় কথিত দালালরা এমন ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আহত নারী আইনগত ব্যবস্থা নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করবে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তাপসী রানী জানান, হাসপাতালে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com