ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

টঙ্গীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশিত : ০২:৪৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিউজ ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে ১৩ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেঝো মেয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার বনমালা রেলগেট এলাকার সুমন মিয়ার ভাড়া বাসা থেকে আবুল কাশেম (৭০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কাশেম ময়মনসিংহের ধোবাউড়া থানার হরিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগের বরাত দিয়ে জানা যায়, আবুল কাশেম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায় দুই বছর আগে অন্যত্র চলে যান। এরপর তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন।

অভিযোগে বলা হয়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবুল কাশেমের মেঝো মেয়ে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বিকেলে ফিরে তিনি জানতে পারেন, বাসায় একা থাকা তার ১৩ বছর বয়সী ছোট বোনকে বাবা ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবুল কাশেমকে আটক করে পুলিশে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা আবুল কাশেমের বিরুদ্ধে মেঝো মেয়ে লিখিত অভিযোগ করেন। পরে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com