ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:১৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

প্রকাশিত : ০৫:১৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।

পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে জেসিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

জেসির চাচা কামাল হোসেন চৌধুরী জানান, সকালে ঘুম থেকে উঠে জেসি স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজ করছিলেন। পরে তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়।

চিরকুটে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com