ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

তালায় ১৩ স্কুলছাত্রীর বাল্যবিয়ের অভিযোগ, অভিভাবকদের সতর্ক করল প্রশাসন

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিয়ের অভিযোগে ১৩ ছাত্রীর অভিভাবকদের সতর্ক করেছে প্রশাসন। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ের অভিযোগ পাওয়া গেছে। তারা সবাই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধে নিষেধাজ্ঞা জারি করে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন ছাত্রী ও তাদের অভিভাবকদের ডাকা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেন।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবরের মধ্যে ওই বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর পারিবারিকভাবে মৌখিক বিয়ে হওয়ার তথ্য পাওয়া যায়। পরে আরও দুই ছাত্রীর একইভাবে বিয়ে হওয়ার তথ্য পাওয়া যায়। তবে এসব বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি। অনেক ক্ষেত্রে শুধু দেখাদেখি করে বিয়ের কথা চূড়ান্ত করে রাখা হয়েছিল বলে জানা গেছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর ১১ ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনের নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে আট ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

তিনি আরও জানান, অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ১৩ ছাত্রীর বিয়ের বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা যেন সংসারে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাত্রীদের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার এসআই তৌহিদুজ্জামান এবং ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com