ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:০৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

প্রকাশিত : ০৭:০৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা দিয়েছেন বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন বার সভাপতি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনতে এসব বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি।

বিচার বিভাগের প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে একটি শুনানিতে উদ্ভূত পরিস্থিতির প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তুলে ধরেন বার সভাপতি। তিনি অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংকটময় সময়ে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com