সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
আওয়ামী লীগ সরকারের ১৭ বছর, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখবে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কমিটির প্রথম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রমে কোথাও দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
তিনি জানান, কমিটির পক্ষ থেকে সরকারের কাছে যেসব সুপারিশ পাঠানো হবে, সেগুলো বাস্তবায়নে সরকার বাধ্য থাকবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত আটটি আপত্তির বিষয়েও আলোচনা হয়েছে। কমিটির সভাপতি বলেন, এসব বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। বিষয়গুলো তদন্তে একজন সংসদ সদস্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com