ব্যক্তিগত জীবন নিয়ে অপবাদের বিষয়ে ফেসবুকে বক্তব্য দিয়েছেন মেঘনা আলম
ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের অপবাদ ও মন্তব্যের জবাব দিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এ দাবি করেন তিনি।
মেঘনা আলম লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।’
পোস্টে তিনি আরও দাবি করেন, ইসলাম ও নৈতিকতার কথা বলা কিছু দলের প্রধান নেতার বিরুদ্ধে পর্দাশীল নারীদের নিয়ে অনৈতিক আচরণের অভিযোগসংবলিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়লেও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
এ প্রসঙ্গে প্রশ্ন তুলে মেঘনা আলম পোস্টের শেষে লেখেন, ‘এ কেমন দুনিয়া?’
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com