ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৪০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নিখোঁজ শিশু উদ্ধারে দ্রুত পদক্ষেপের দাবি, ৭ মাসে নিখোঁজ ২ হাজার ৩৮ শিশু

প্রকাশিত : ০৪:৪০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা।

নিউজ ডেস্ক :

নিখোঁজ শিশু উদ্ধারে দ্রুত পদক্ষেপের দাবি, ৭ মাসে নিখোঁজ ২ হাজারের বেশি

ঝিনাইদহের হোশেন আলীর ১২ বছর বয়সী ছেলে মো. আলী প্রায় দেড় মাস ধরে নিখোঁজ। সন্তানকে খুঁজে পেতে থানায় অভিযোগ জানাতে গিয়ে তিন দিন ধরে ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেছেন হোশেন আলী। বুকভরা কষ্ট নিয়ে তিনি বলেন, পুলিশ তাকে প্রশ্ন করেছে—‘তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’

রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ‘জিরো মিসিং চিল্ড্রেন’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। সেখানে নিখোঁজ শিশুদের স্বজনরা দ্রুত শিশুদের সন্ধান এবং উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, সন্তান নিখোঁজ হওয়ার পর স্বজনদের মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করার পরও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শিশু নিখোঁজের ঘটনায় মোট ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে একই সময়ে ২ হাজার ৩৮ শিশু এখনও নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা বলেন, প্রতিটি নিখোঁজ শিশুর ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান ও উদ্ধারের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি শিশু নিখোঁজের ঘটনা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোরও দাবি জানান তারা।

পরিবারগুলোর প্রত্যাশা, নিখোঁজ শিশুদের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় ভূমিকা নেবে এবং দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com