ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৫১ এএম, ২৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

প্রেমিকার বাড়িতে হামলা, হাত বিচ্ছিন্ন: যুবক আটক

প্রকাশিত : ০৩:৫১ এএম, ২৬ আগস্ট ২০২৬

মেহেরপুরে প্রেমিকার বাড়িতে হামলা, হাত বিচ্ছিন্ন: যুবক আটক

নিউজ ডেস্ক :

মেহেরপুর শহরে গভীর রাতে প্রেমিকা ও তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে শাওন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় সেলিম হোসেনের মেয়ে স্মৃতি আক্তারের (২২) একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় তার বাবা সেলিম (৫০) ও মা রেবেকা সুলতানা কামনাও (৪২) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, স্মৃতি আক্তারের সঙ্গে শাওনের প্রায় তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের বিয়ে হয়। তবে এক থেকে দুই দিন আগে স্মৃতি শাওনকে ডিভোর্স দেন বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশের ধারণা, এ ঘটনার জের ধরেই শাওন ওই বাড়িতে গিয়ে হামলা চালিয়ে থাকতে পারেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। হামলার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com