ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:২৬ এএম, ২৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালেন পুলিশ কনস্টেবল

প্রকাশিত : ১২:২৬ এএম, ২৬ আগস্ট ২০২৬

তিতাস নদী থেকে তরুণীকে উদ্ধার করেন পুলিশ কনস্টেবল অমিত হাসান।

নিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ২৪ বছর বয়সী এক তরুণীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন অমিত হাসান নামে এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় শেখ হাসিনা সড়কের প্রথম ব্রিজে এ ঘটনা ঘটে।

নদী থেকে উদ্ধারের পর ওই তরুণীকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কনস্টেবল অমিত হাসানের বিদায় উপলক্ষে মঙ্গলবার রাতে তার ব্যাচমেট কনস্টেবল মো. ফয়সাল ও ইফরান মাহমুদকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা সেতু এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে অবস্থানকালে হঠাৎ এক তরুণীকে সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দিতে দেখেন তারা।

ঘটনাটি দেখে কোনো ধরনের দ্বিধা না করে নদীতে ঝাঁপ দেন অমিত হাসান। সাঁতরে তিনি তরুণীর কাছে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে একটি নৌকার সহায়তায় তাকে নদীর তীরে নিয়ে আসা হয়। এরপর দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ওই পুলিশ সদস্য।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন হাসপাতালে যান এবং তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা জগৎসার গ্রামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তারা নারায়ণগঞ্জে বসবাস করছিলেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতির কারণে প্রায় তিন মাস ধরে বাবার বাড়ি শিমরাইলকান্দিতে অবস্থান করছিলেন তিনি।

পরিদর্শক নাছির উদ্দিন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও স্বামীর সঙ্গে অভিমান থেকে তরুণী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা শেষে রাত ১২টার দিকে তাকে মা ও বোনের জিম্মায় দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীকে উদ্ধারের ঘটনায় কনস্টেবল অমিত হাসানের সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয়রা। তরুণীর পরিবারের সদস্যরাও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com