বকেয়া পারিশ্রমিক নিয়ে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এবার বকেয়া পারিশ্রমিক চাওয়ায় এক কাঠমিস্ত্রিকে বাড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগ করেছেন রাজ কাপুর শর্মা নামে এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কলকাতার বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাঠমিস্ত্রি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগে সোহম চক্রবর্তীর ফ্ল্যাটের আসবাবপত্র তৈরির কাজের দায়িত্ব পান রাজ কাপুর শর্মা। কাজ শুরুর সময় তাকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার পর বাকি পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল।
রাজ কাপুরের অভিযোগ, নির্ধারিত সময় অনুযায়ী তিনি আসবাব তৈরির কাজ সম্পন্ন করেন। এরপর বকেয়া পারিশ্রমিক চাইতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
অভিযোগে তিনি আরও দাবি করেন, বকেয়া টাকা দেওয়ার কথা বলে তাকে সোহমের বাড়িতে ডাকা হয়। সেখানে দীর্ঘ সময় বসিয়ে রাখার পর টাকা না দিয়ে তাকে মারধর করা হয়।
ঘটনার পর আইনগত সহায়তা চেয়ে বেহালা থানায় যান রাজ কাপুর। সেখানে তিনি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সোহম চক্রবর্তীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও সোহমের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ উঠেছিল। নিউটাউনের একটি রেস্তোরাঁয় কর্মী ও মালিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এছাড়া গাড়ি পার্কিং নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বচসার অভিযোগও সামনে এসেছিল।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন সোহম চক্রবর্তী। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও তার বিরুদ্ধে নতুন করে এমন অভিযোগ ওঠায় আবারও আলোচনায় এসেছে বিষয়টি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com