ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আমি আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে।’
তিনি আরও বলেন, মানুষের প্রতি দয়া ও সহমর্মিতা এবং সমাজের জন্য কাজ করার মানসিকতা যেন সবসময় সবাইকে সঠিক পথ দেখায়।
প্রসঙ্গত, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালিত হচ্ছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে এ দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com