ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৩ এএম, ২৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

হিজাব নিয়ে আদালতের রায়, ‘ধর্মে কোনটি অপরিহার্য তা বিচারকদের কাজ নয়’: ওয়াইসি

প্রকাশিত : ০১:৩৩ এএম, ২৬ আগস্ট ২০২৬

এলাহাবাদ হাইকোর্টের রায়ের সমালোচনা করে সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির দাবি, হিজাব পরার অধিকার সংবিধানসম্মত

আন্তর্জাতিক ডেস্ক :

ইসলাম ধর্মে কোন বিষয় অপরিহার্য আর কোনটি নয়, তা নির্ধারণ করা বিচারকদের এখতিয়ার নয় বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান ও ভারতের হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে এক মুসলিম ছাত্রীর করা আবেদন এলাহাবাদ হাইকোর্ট খারিজ করার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।

ওয়াইসি আদালতের রায়কে ইসলামের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে বলেন, ধর্মীয় বিধানের কোনটি অপরিহার্য, সেটি মুসলিমরাই নির্ধারণ করবেন। তার প্রশ্ন, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার বিচারক কারা?

তিনি দাবি করেন, হাইকোর্টের এই নির্দেশ ভারতের সংবিধানের ১৯ ও ২৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে, ধর্মীয় আচারের অপরিহার্যতা নিয়ে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন থাকায় এলাহাবাদ হাইকোর্টের এ বিষয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

হিজাব পরার অধিকারের পক্ষে অবস্থান নিয়ে ওয়াইসি বলেন, ওই ছাত্রী মাথায় হিজাব পরেছে, মনে নয়।

রায়ের কারণে মুসলিম মেয়েদের শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ওয়াইসির দাবি, উত্তরপ্রদেশে মুসলিম মেয়েদের স্কুলে ভর্তির হার এমনিতেই কম। এ ধরনের সিদ্ধান্ত তাদের শিক্ষাজীবন থেকে দূরে সরিয়ে দিতে পারে।

যে রায় নিয়ে বিতর্ক

গত ২১ আগস্ট প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের এক ছাত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট হিজাবকে ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয় বলে মন্তব্য করে। আদালত জানায়, কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি পরিবর্তন করা যাবে না।

আদালতের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নির্ধারিত পোশাকবিধি কার্যকর করার অধিকার স্কুল কর্তৃপক্ষের রয়েছে।

তবে আদালতের এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করে ওয়াইসি বলেন, ‘একরূপতা মানেই সমতা নয়।’

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com