ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:২২ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

মিছবাহের ‘দশম স্ত্রী’ হতে চান মীম, ফেসবুক পোস্টে তোলপাড়

প্রকাশিত : ০৬:২২ এএম, ২৩ আগস্ট ২০২৬

হাবিবুর রহমান মিছবাহের ‘দশম স্ত্রী’ হতে চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন অ্যাথিনা তাবাসসুম মীম।

নিউজ ডেস্ক :

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহের ‘দশম স্ত্রী’ হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি। এরপর দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টে মীম লেখেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১ হাজার ৬০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। এতে ৪০৯টি মন্তব্য এবং ২২টি শেয়ার দেখা গেছে। মন্তব্যের ঘরে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

এইচ এম আনাস আব্দুল্লাহ নামে একজন মন্তব্য করেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ রাব্বি হাসান নামে আরেকজন লেখেন, ‘আপনি এত দুষ্টু কেন?’ এ ছাড়া আরও অনেকে পোস্টটি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

মীমের পোস্টকে কেন্দ্র করে মিছবাহের ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিছবাহের বিরুদ্ধে সম্প্রতি যৌতুক দাবির অভিযোগে একটি মামলা হয়েছে।

গত ২০ আগস্ট মিছবাহের পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মিছবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিছবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের সময় মিছবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন, তাকে ছাড়াও মিছবাহ আরও কয়েকটি বিয়ে করেছেন। বাদীপক্ষের দাবি অনুযায়ী, সব মিলিয়ে মিছবাহের নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে এবং এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, হুমায়রা জান্নাত মিছবাহের পঞ্চম স্ত্রী। এরপর তিনি আরও চারটি বিয়ে করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে মিছবাহের বিরুদ্ধে আনা এসব অভিযোগ মামলার অভিযোগ ও বাদীপক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত; আদালতের চূড়ান্ত রায়ে অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com