বিরামপুরের দাউদপুর সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া পার করে কয়েকজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন।
পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সদস্যরা তাদের ভারতীয় সীমান্তের ভেতরে ফিরিয়ে নেয়।
পুশ-ইনের ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয়রাও সীমান্তে নজরদারি ও পাহারা দিচ্ছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com