ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। তিনি বলেন, শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
পরিচ্ছন্নতা কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের সম্পৃক্ত করার নির্দেশও দেন তিনি। স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলেন প্রধানমন্ত্রী।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে মশারি সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা হয়, যাতে মশার মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমানো যায়।
সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগের বাস্তব প্রতিফলন মাঠপর্যায়ে থাকতে হবে। ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com