এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নিয়ম মেনে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে তার আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এ আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তার ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনুমোদন করা হয়। এর ফলে এখন থেকে ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com